আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : বাহরাইনের স্বৈরাচারী সরকার বিরোধী শিয়াদের সবচেয়ে বড় দল ‘আল-উইফাক সোসাইটি’ ঘোষণা করেছে যে, দেশের ‘আল-বালাদুল কাদিম’ অঞ্চলে অবস্থিত এ পার্টির কার্যালয় গতকাল রোববার ২২শে সেপ্টেম্বর সামরিক ইউনিফর্ম পরিহিত একদল সন্ত্রাসীর হামলার শিকার হয়। স্বৈরাচারী আলে খলিফার ভাড়াটে সন্ত্রাসীরা প্রজ্বলনীয় উপাদান দিয়ে হামলা চালালে ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়।
গত সপ্তাহে মুখোশধারী একদল ব্যক্তি আল-উইফাকের কার্যালয়ের দেয়ালে স্বৈরাচারী আলে খলিফার সমর্থনে বিভিন্ন শ্লোগান লিখে রেখে যায়। গত সপ্তাহে আল-উইফাক পার্টির শীর্ষস্থানীয় নেতা ‘খালিল আল-মারযুক’ গ্রেফতার হওয়ার পর স্বৈরাচারী আলে খলিফার সাথে সম্পৃক্ত গণমাধ্যমসমূহ শিয়া এ পার্টির বিরুদ্ধে আক্রমন বাড়িয়ে দিয়েছে। এদিকে আল-উইফাক ঘোষণা করেছে যে, সামরিক পোশাকে যে সকল ব্যক্তিরা আল-উইফাক কার্যালয়ে হামলার সাথে জড়িত কয়েকদিনের মধ্যেই তাদের ছবি প্রকাশ করা হবে। আল-উইফাক সোসাইটির দ্বিতীয় শীর্ষনেতা ‘খালিল আল-মারযুক’কে গত মঙ্গলবার (১৭ই সেপ্টেম্বর) গ্রেফতার করা হয়। আন্তর্জাতিক ক্ষমা বিষয়ক সংস্থা গত বুধবার (১৮ই সেপ্টেম্বর) এক বিবৃতিতে সাবেক সংসদ সদস্য খালিল আল-মারযুকের নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছে।
২২ সেপ্টেম্বর ২০১৩ - ২০:৩০
News ID: 465942
বাহরাইনের স্বৈরাচারী শাসক আলে খলিফা বিরোধী শিয়াদের সবচেয়ে বড় দল ‘আল-উইফাক সোসাইটি’র কার্যালয়ে সামরিক পোশাকধারী একদল ব্যক্তি হামলা চালিয়েছে। এ হামলায় ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে।